প্রবন্ধের আলোচনায় লেখকদের উপন্যাস ও গল্পের তালিকা ও - বাংলা কথা সাহিত্যের খোঁজে // সালেহা খাতুন
বাংলা কথা সাহিত্যের খোঁজে সালেহা খাতুন কবিতিকা অনিমেষ দত্ত কেবল বাংলা কথা সাহিত্যের এ বই নয়, ত্রিপুরা,বাংলাদেশ প্রভৃতি সাহিত্যকেও অনেকটা ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে।প্রায় ১৪ জন কথা সাহিত্যিকদের নিয়ে এ বইতে আলোচনা করা হয়েছে।যেমন আছেন রবীন্দ্রনাথ, তারশঙ্কর,বনফুল,মানিক তেমনি আছেন সৈয়দ ওয়ালীউল্লাহ,সেলিনা হোসেন, ত্রিপুরার গল্পকার মীনাক্ষী সেন,গৌরকিশোর ঘোষ,সমরেশ, সুনীল ও অন্যান্যরা। এরমধ্যে কিছু প্রবন্ধ পূর্বে কোন না কোন প্রবন্ধ গ্রন্থ কিমবা কোন পত্রিকায় প্রকাশিত।এই সংকলন গ্রন্থটি একসঙ্গে সংযুক্ত করে একটি অবয়ব দেওয়ার চেষ্টা।লেখিকা ভূমিকাতে তা স্বীকার করেছেন। সাময়িক পত্র পত্রিকা নিয়ে আলোচনায় উঠে এসেছে বাংলা উপন্যাসের আশ্রয়ভূমি।সংকলনে লেখিকা দেখিয়েছেন প্রতিটি লেখক-লেখিকার সাধারণ পরিচিতি এবং তাদের প্রকাশিত গ্রন্থের একটি তালিকারূপ।তারপর তাদের শ্রেষ্ঠ গ্রন্থগুলি নিয়ে গভীর আলোচনা।একে একে দেখিয়েছন তাদের ভাবনা,রচনারীতি এবং অন্যরীতির সাথে তুলনা।যার ফলে প্রতিটি প্রবন্ধ স্বাতন্ত্র্য রূপ লাভ করেছে। তারাশঙ্করের 'অরণ্যবহ্নি' ভারতের আদিবাসী ও দলিত সমাজকেই তুলে ধরে সে কথায় বার বার উঠে এসেছে প্রবন...