প্রবন্ধের আলোচনায় লেখকদের উপন্যাস ও গল্পের তালিকা ও - বাংলা কথা সাহিত্যের খোঁজে // সালেহা খাতুন

বাংলা কথা সাহিত্যের খোঁজে

সালেহা খাতুন

কবিতিকা


অনিমেষ দত্ত 

কেবল বাংলা কথা সাহিত্যের এ বই নয়, ত্রিপুরা,বাংলাদেশ প্রভৃতি সাহিত্যকেও অনেকটা ধরার চেষ্টা করা হয়েছে এই বইতে।প্রায় ১৪ জন কথা সাহিত্যিকদের নিয়ে এ বইতে আলোচনা করা হয়েছে।যেমন আছেন রবীন্দ্রনাথ, তারশঙ্কর,বনফুল,মানিক তেমনি আছেন সৈয়দ ওয়ালীউল্লাহ,সেলিনা হোসেন, ত্রিপুরার গল্পকার মীনাক্ষী সেন,গৌরকিশোর ঘোষ,সমরেশ, সুনীল ও অন্যান্যরা।

এরমধ্যে কিছু প্রবন্ধ পূর্বে কোন না কোন প্রবন্ধ গ্রন্থ কিমবা কোন পত্রিকায় প্রকাশিত।এই সংকলন গ্রন্থটি একসঙ্গে সংযুক্ত করে একটি অবয়ব দেওয়ার চেষ্টা।লেখিকা ভূমিকাতে তা স্বীকার করেছেন।

সাময়িক পত্র পত্রিকা নিয়ে আলোচনায় উঠে এসেছে বাংলা উপন্যাসের আশ্রয়ভূমি।সংকলনে লেখিকা দেখিয়েছেন প্রতিটি লেখক-লেখিকার সাধারণ পরিচিতি এবং তাদের প্রকাশিত গ্রন্থের একটি তালিকারূপ।তারপর তাদের শ্রেষ্ঠ গ্রন্থগুলি নিয়ে গভীর আলোচনা।একে একে দেখিয়েছন তাদের ভাবনা,রচনারীতি এবং অন্যরীতির সাথে তুলনা।যার ফলে প্রতিটি প্রবন্ধ স্বাতন্ত্র্য রূপ লাভ করেছে।

তারাশঙ্করের 'অরণ্যবহ্নি' ভারতের আদিবাসী ও দলিত সমাজকেই তুলে ধরে সে কথায় বার বার উঠে এসেছে প্রবন্ধে।অরণ্যচারী আদিবাসীদের জীবন এখানে ফুটে উঠেছে।আদিবাসী শব্দের ব্যবহারগুলিকে নজরে এনে তার স্বাতন্ত্র্য বিশ্লেষণ লক্ষ্য করার মতো।

অমিয়ভূষণের 'গড়শ্রীখন্ড' উপন্যাস তার লোকায়ত ভাবনার প্রকাশ ঘটায় সমাজের সাধারণ স্তরের কথা বলে।সাহিত্য ও সমাজের যে সম্পর্ক তা লেখিকা কিছু পয়েন্ট সহযোগে বিশ্লেষণ করেছেন।

সমরেশ বসু-র 'কিমলিস' গল্পের আলোচনায়  লেখিকা, লেখকের বিচিত্র অভিজ্ঞতার কথাগুলোকে সাজিয়ে দিয়েছেন যা নিবিড় ভাবে পাঠ করতে সাহায্য করে।

সৌমেন চন্দ-র গল্পে নারী প্রসঙ্গও উঠে এসেছে একটি প্রবন্ধে।



ত্রিপুরার গল্পকার মীনাক্ষী সেনের গল্পগুলিতে যেমন

ত্রিপুরা ও আগরতলার নারীর জীবন ফুটে ওঠে তেমনই সামাজিক বার্তা দেয় প্রতি গল্প তা লেখিকা গল্পের বিশ্লেষণ করে দেখিয়েছেন।মোট ছয়টি গল্প নিয়ে  আলোচনা করা হয়েছে।

তাছাড়া বাংলাদেশের ঔপন্যাসিক সেলিনা হোসেন ও তার 'নীল ময়ূরের যৌবন' একটি প্রবন্ধে আলোচিত।সেলিনা হোসেনের উপন্যাস গুলির একটি তালিকা ও সেগুলির আলোচনা করা হয়েছে প্রবন্ধে।

বনফুলের 'ডানা' উপন্যাসের আলোচনায় প্রবন্ধকার আকাশ ও নীড় কে এক অন্য পর্যায়ে মিলিয়েছেন।

পদ্মানদীর মাঝি উপন্যাসে মাঝি ও চিংড়ির একটি তুলনামূলক আলোচনাকে একসঙ্গে বেঁধেছেন।

এছাড়াও রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ,,সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্জুন ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আলোকপর্না প্রভৃতি প্রবন্ধ গুলিও বেশ উল্লেখযোগ্যভাবে আলোচনা করা হয়েছে এই সংকলনে।

প্রতিটি প্রবন্ধের আলোচনায় লেখকদের উপন্যাস ও গল্পের তালিকা গুলি খুব সহজেই একটি লেখক কাঠামো সম্বন্ধে জানান দেয়।প্রবন্ধ গুলির আলোচনার শেষে রয়েছে আরও একটি সামগ্রিক আলোচনা যা প্রবন্ধগুলিকে আরো সহজে ও কম সময়ে নজরবন্দি করতে সাহায্য করে।


Comments

Popular posts from this blog

রাষ্ট্রের অত্যাচার কেবলমাত্র জেলের বাইরে নয় জেলের ভিতরেও - নকশাল আন্দোলন ও বাংলা কথাসাহিত্য//ফটিক চাঁদ ঘোষ

শ্রাবণময় আকাশভাঙা চোখে - নকশাল আন্দোলন ও বাংলা কবিতা // ফটিক চাঁদ ঘোষ